দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের বিভিন্ন অঞ্চলে ভ্যাপসা গরম ও তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চাঁদপুর ও লক্ষ্মীপুরসহ অন্তত ১১টি জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আসন্ন ঈদুল আজহার আর মাত্র এক সপ্তাহ বাকি থাকলেও গরমের তীব্রতা থেকে বড় ধরনের স্বস্তির সম্ভাবনা কম। আবহাওয়াবিদরা বলছেন, ঈদের সময়েও দেশের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, ঈদের দিন রাজধানী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। বরং ঢাকা বিভাগের কিছু অংশে তাপপ্রবাহ চলমান থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের বৃহস্পতিবার (২১ মে) দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৫ মে (সোমবার) পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণ ও দমকা হাওয়াও বয়ে যেতে পারে।
তবে ২৬ মে (মঙ্গলবার) থেকে তাপমাত্রা আবারও বাড়তে শুরু করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
অন্যদিকে, ঈদের দিন সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরাঞ্চল ও রাজধানী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জে আই